বাংলাদেশ, শনিবার, ২৩ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩১ ডিসেম্বর ২০২৪, ৯:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কেন খালি পেটে ব্যায়াম করবেন?

লাইফস্টাইল ডেস্ক: অধিকাংশ মানুষ দিনের শুরুতে ব্যায়াম করেন। ঘুম থেকে উঠে, একটু ফ্রেশ হয়ে শরীরচর্চা শুরু করেন।
নতুন এক গবেষণায় বলা হয়েছে, খালি পেটে ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনে। এ গবেষণায় অংশ নেন বাড়তি ওজনধারী একদল পুরুষ।

অংশগ্রহণকারীদের প্রথমে অক্সিজেন গ্রহণের পরিমাণের ৬০% অক্সিজেন দিয়ে খালি পেটে ৬০ মিনিট হাঁটানো হয়। এরপর একই দলকে অতিরিক্ত ক্যালরি ও কার্বোহাইড্রেটযুক্ত নাস্তা করিয়ে আবারও দুই ঘণ্টা হাঁটানো হয়।

খালি পেটে এবং ভরা পেটে ব্যায়ামের পর কয়েক দফায় অংশগ্রহণকারীদের রক্তের নমুনা নেওয়া হয়। হাঁটার ঠিক আগে ও পরে অংশগ্রহণকারীদের চর্বির টিস্যুর নমুনাও নেওয়া হয়। দুই নমুনার মধ্যে “জিন এক্সপ্রেশনয়ের” উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়।

একটি জিন থেকে তথ্য নিয়ে কীভাবে ওই জিন-নির্ভর একটি কর্মক্ষম অঙ্গ গঠিত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় “জিন এক্সপ্রেশন”।

ব্রিটেনের ইউনিভার্সিটি অফ বাথ’য়ের ডিলান থম্পসন বলেন, “খাওয়ার পর চর্বির টিস্যু ওই খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাই এ সময় ব্যায়াম করলে চর্বি টিস্যুর ওপর ব্যায়ামের উপকারী প্রভাবটা কম পড়ে। খালি পেটে ব্যায়াম করলে তা চর্বির টিস্যুতে আরও বেশি উপকারী পরিবর্তন আনতে পারে। যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। ”

থম্পসন বলেন, “খালি পেটে ব্যায়াম করার ফলে ‘পিডিকে ফোর’ ও ‘এইচএসএল’, এই দুই জিনের ‘জিন এক্সপ্রেশন’ বেড়েছে। আর ভরা পেটে ব্যায়াম করলে কমেছে। ”

“পিডিকে ফোর” বাড়ার মানে হল, বিপাক প্রক্রিয়ায় সম্প্রতি খাওয়া খাবার থেকে পাওয়া কার্বোহাইড্রেটের বদলে খরচ করা হবে শরীরের জমে থাকা চর্বি। অপরদিকে, ব্যায়াম বা যেকোনো শারীরিক পরিশ্রমের কাজে শরীরে জমে থাকা শক্তি ব্যবহৃত হলে এইচএসএল সাধারণত বাড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান

রাশিয়ায় যুদ্ধে প্রাণ গেল আরও ২ বাংলাদেশি যুবকের

ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা

মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই মিলতে পারে দীর্ঘায়ু

ঈদে আসছে নুসরাত ফারিয়ার নতুন গান

আবারও লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল ‘তেলাপোকা’ আওয়ামী লীগ

কুখরালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে

টাউন শ্রীপুরে মসজিদ আর-রহমা উদ্বোধন

১০

কালিগঞ্জে পোস্ট অফিসের চুরি যাওয়া গ্রিল উদ্ধার

১১

নলতায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

চুরি হয়ে যাচ্ছে বেড়িবাঁধের জিআই বস্তা!

১৩

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের আহ্বান || তারিক ইসলাম

১৫

নিয়োগের নামে ড্যাফ বাংলাদেশের প্রতারণা!

১৬

কালিগঞ্জে ৩টি চোরাই গরুসহ আটক ২

১৭

জুনে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ, সফরের সূচি প্রকাশ

১৮

ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিম জুটির ‘মালিক’

১৯

কে এই সামিউন বশির, যাকে ভাবা হচ্ছে ‘নতুন সাকিব’!

২০
error: Content is protected !!