বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ জানুয়ারি ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণ–অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে ৫ আগস্ট নির্বাচনের আহ্বান সালাহউদ্দিনের

ডেস্ক রিপোর্ট: জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে চলতি বছরের ৫ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।

রোববার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই আহ্বান জানান।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এই সভার আয়োজন করে।

নির্বাচনের প্রস্তুতির জন্য তিন থেকে চার মাসের বেশি সময় প্রয়োজন নেই দাবি করে সালাহউদ্দিন বলেন, ‘আমি আহ্বান জানাব… যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরও বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই–আগস্ট–এর ঐতিহাসিক গণ–অভ্যুত্থানকে সমুন্নত রাখতে ৫ আগস্টেই আপনারা সংসদ নির্বাচন করতে পারেন। তাহলে জাতি আপনাদের স্মরণ রাখবে এবং দিবসটিকেও স্মরণীয় করে রাখতে পারবেন।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। যদি সংস্কার লাগে, সংস্কার করতে হবে। কিন্তু সংস্কার–সংস্কার খেলা যেন আমরা না করি। সংসদ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে।’

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হোন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেটের গোডাউনে আগুন

কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনা

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

১০

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১১

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

১২

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

১৩

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

১৪

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

১৫

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১৬

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

১৭

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

১৮

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

১৯

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!