বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৩ জানুয়ারি ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘আসছে নতুন রাজনৈতিক দল’

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এবং ‘জাতীয় নাগরিক কমিটি’ মিলে একটি মধ্যমপন্থি রাজনৈতিক দল ঘোষণা করবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে রংপুর কারমাইকেল কলেজে পীরগাছা ও কাউনিয়া উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আখতার বলেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিনের অপরাজনীতির বিপরীতে একটি নতুন রাজনৈতিক ভাষা নির্মাণের কাজ করছে। সেই ভাষার ওপর ভিত্তি করে দেশের মানুষকে একত্রিত করার চেষ্টা করছি। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন এই দলকে এগিয়ে নিতে ও কার্যক্রমকে গতিশীল করবে।

তিনি বলেন, ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন এ দলটির নামকরণ এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত একশটিরও বেশি নাম প্রস্তাব এসেছে। যে নামটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং দলের লক্ষ্য ও উদ্দেশের সঙ্গে মিলে যাবে সেটি হবে দলের নাম। এখন পর্যন্ত ২০০ থানা কমিটি করা হয়েছে এবং জানুয়ারির মধ্যে ৪০০ থানা কমিটি হবার পর ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে।
‘আসছে নতুন রাজনৈতিক দল’
অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে জেলে যান মামুন, মেয়ের বয়স এখন ১৫

জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা আছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন অনেকগুলো কাজ করেছে। তারপরেও তারা সবার কাছে পৌঁছাতে পারেনি। সেখানে কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে বললে আমরা শুনেছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেন আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে শহীদ পরিবার ও আহতদের কাছে তাদের ন্যায্য পাওনা পৌঁছে দেবে। জুলাই অভ্যুত্থানের পাঁচ মাস পরেও শহীদ পরিবার ও আহতদের এখন পর্যন্ত পুরোপুরি পুনর্বাসনের আওতায় আনতে পারেনি। এই ব্যর্থতার জায়গা থেকে সরকার যেন শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা করে। এ ছাড়া আহতদের ঘরে ঘরে গিয়ে চিকিৎসার খরচ পৌঁছে দেওয়া ও হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে তাদের প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

আখতার বলেন, অন্তর্বর্তী সরকার পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছাড়া যে কোনো দল বিএনপি ও বাম দলগুলোর প্রতি রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখেছে। কারো প্রতি কোনো জুলুম নির্যাতনের ঘটনা ঘটেছে বলে আমরা লক্ষ্য করিনি। ছাত্রদের মধ্য থেকে সরকারের তিনজন প্রতিনিধি আছেন তারা তাদের কাজগুলো করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র বৃক্ষরোপণ কর্মসূচি

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

১০

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

১১

১ম টি-২০’তে হারলো বাংলাদেশ

১২

কয়রা উপজেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন আলম

১৩

তালায় জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন

১৪

মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার

১৫

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নে সংলাপ

১৬

সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৭

Dialogue in Satkhira: ‘We don’t want to drown in water logging anymore, take action before water logging occurs’

১৮

No one should be left behind in green transition: Navid Safiullah

১৯

‘সবুজ রূপান্তরে কাউকে পিছিয়ে রাখা যাবে না’

২০