বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ জানুয়ারি ২০২৫, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয়করণের দাবিতে আজও শাহবাগে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা

ডেস্ক রিপোর্ট: স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের একদফা দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

সোমবার (২৭ জানুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল হান্নান হোসেন বলেন, গতকাল সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম আমাদের সঙ্গে দেখা করেছেন। তারা বলেছেন, আজকে দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে এ বিষয় একটি সিদ্ধান্ত আসবে। আমরা আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি। যদি আজকের মধ্যে মন্ত্রণালয় থেকে বিষয়টি সুরাহা না করে তাহলে সামনে বড় আন্দোলনের ডাক আসতে পারে।

আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন বলেন, ১৯৮৪ সালে ৭৮ অর্ডিনেন্স ১৭ এর ২ ধারা মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়েল নির্দেশে মাদ্রাসা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। ওই সময় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এনসিটিবি কর্তৃক পাঠ্য পুস্তকে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের যোগ্যতা সমমান। ১৯৯৪ সালে একই পরিপত্রে ৫শ টাকা ভাতা প্রাপ্ত হন সেসময় থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি পেয়ে ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক ৩ হাজার ৫০০ টাকা ও সহকারী শিক্ষক ৩ হাজার ৩০০ টাকা অনুদান পায়। ৪০ বছর অনুদানভুক্ত ও অনুদান বিহীন মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবন যাপন করছেন। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির অভিযোগে এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, প্রথম ভাগ্যবান খাইরুল ইসলাম

জোরপূর্বক পুশইন, দ্রুততম সময়ে নিজ দেশে ফিরতে চান সাহিদা

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

১০

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

১১

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

১২

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১৩

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১৪

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১৫

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৬

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৭

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৮

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৯

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

২০
error: Content is protected !!