বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্রুততম মানবী শিরিন, মুকুট উদ্ধার করলেন ইসমাইল

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের চারবারের দ্রুততম মানব ইসমাইল। ইমরানুর রহমান ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেয়ার পর থেকে তিন বছর সেরার মুকুট হাতছাড়া হয়েছে ইসমাইলের। সেই মুকুট পুনরুদ্ধার করেছেন ইসমাইল।

জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে সোমবার বিকালে ছেলেদের বিভাগে পঞ্চমবারের মতো দ্রুততম মানবের সোনার পদক জিতেছেন ইসমাইল। মেয়েদের মেধ্যে শিরিন আক্তারের প্রতিদ্বন্দ্বী এখনও কেউ হয়ে উঠতে পারেননি। তিনি দ্রুততম মানবীর মুকুট ধরে রেখেছেন।

পুরুষ ১০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর ইসমাইল ১০.৬১ সেকেন্ড টাইমিংয়ে প্রথম হয়েছেন। একই সংস্থার রাকিবুল হাসান মাত্র ০.০২ সেকেন্ড কম সময়ে দ্বিতীয়। যদিও বেশ কয়েক মিটার পর্যন্ত রাকিবই এগিয়ে ছিলেন। ফিনিশিং ভালো না হওয়ায় মূলত দ্রুততম মানবের তকমা হারিয়েছেন রাকিবুল।

গত তিন আসরে ইংল্যান্ড প্রবাসী ইমরানের কাছে হারতেন নৌবাহিনীর ইসমাইল। তিন বছর পর আবার দ্রুততম মানবের খেতাব পেয়ে বেশ উচ্ছ্বসিত এই স্প্রিন্টার, ‘আবার দ্রুততম মানব হয়েছি ভালো লাগছে। এই জন্য আমার কোচ কাফি স্যারকে অনেক ধন্যবাদ। তিনি গত কয়েক মাস আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। ’

কোচের পাশাপাশি তার পরিবারকেও অর্ধেক ধন্যবাদ দিয়েছেন, ‘আমার স্ত্রী হার্ডেলসের রানী তামান্না। সেও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং আমি বাবা হওয়ার পর তার কাছ থেকে আরো সাহায্য পেয়েছি। ’

বাংলাদেশ নৌবাহিনীর শিরিন ১৬তম বার হলেন দেশের দ্রুততম মানবী। তিনি সময় নিয়েছেন ১২.০১ সেকেন্ড। মেয়েদের ১০০ মিটারে দ্বিতীয় হয়েছেন সাবেক দ্রুততম মানবী বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান। তিনি সময় নিয়েছেন ১২.১৫ সেকেন্ড।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় অ্যাথলেটিকস উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপস্থিত ছিলেন অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতিসহ অন্য কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!