বাংলাদেশ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলার শ্যামনগর উপজেলার বিসমিল্লাহ সুপার মার্কেটের কার্তিকের সেলুন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাঈদ মেহেদী কালিগঞ্জ উপজেলার মৌতল ইউনিয়নের পানিয়া গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে।

সেলুনের মালিক কার্তিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাঈদ মেহেদী তার দোকানে দাড়ি কাটাতে আসেন। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে (সাঈদ মেহেদীকে) থানায় নিয়ে যায়।

অন্যদিকে, দুপুরে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন মিঠুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আশরাফ মিঠু ওই এলাকার আবু বক্কার সিদ্দিক গাজীর ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঈদ মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও কাশিমাড়ী এলাকার এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে: নাহিদ

১

স্কুলে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

২

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

৩

পাঠকের চিঠি || দেবহাটার গোপাখালী রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি রক্ষার দাবি

৪

৬৩ জেলায় সারের ডিলারশিপের ৮৫ শতাংশই রাজনৈতিক বিবেচনায়

৫

পাঠকের চিঠি || ‎শ্যামনগরের ৫ ইউনিয়নে সড়কের বেহাল দশা

৬

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের নবীনবরণ

৭

সরকারি কলেজে সাতক্ষীরা কমিউনিটির উদ্যোগে ডাস্টবিন স্থাপন

৮

তালা মহিলা কলেজে হাবিবকে সংবর্ধনা

৯

বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী?

১০

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

১১

শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন: দোহা সভাপতি, ইব্রাহিম সম্পাদক

১২

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৩

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

১৪

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

১৫

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

১৬

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

১৭

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

১৮

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

১৯

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

২০