বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ এপ্রিল ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নি-হ-ত, বাসে আ-গু-ন

যশোর প্রতিনিধি: যশোরের পুলেরহাট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার দুই শিশুকন্যা নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের স্ত্রী এবং অপর এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে ঈদ উদযাপন শেষে শ্বশুরবাড়ি থেকে নিজেদের বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন- খুলনা জেলার মুজগুন্নী এলাকার বাসিন্দা রুবেল হোসেন (৩২) এবং তার দুই কন্যা সন্তান ঐশী (১০) ও তায়েবা (৪)। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন রুবেলের স্ত্রী জেসমিন (২৮) এবং যশোর সদরের কৃষ্ণবাটি এলাকার পথচারী ওসমান (১৯)।

জানা যায়, রুবেল হোসেন তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে যশোর থেকে খুলনার মুজগুন্নীর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিকেলে তারা যশোরের পুলেরহাট মাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লোকাল বাস (ঢাকা মেট্রো ১৪-০২৫২) তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রুবেল হোসেন ও তার বড় মেয়ে ঐশী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ছোট মেয়ে তায়েবাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। দুর্ঘটনার পর বাসচালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় সামনে থাকা পথচারী ওসমানকে ধাক্কা দেয়, এতে তিনিও গুরুতর আহত হন। এই হৃদয়বিদারক ঘটনা এবং বাসচালকের পালিয়ে যাওয়ার চেষ্টায় প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনতা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ধাওয়া করে বাসটিকে আটকানোর পর সেটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। যশোর কোতয়ালী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করেন। পুলিশ নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। গুরুতর আহত জেসমিন ও ওসমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও তার সহকারী পলাতক রয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

কেইন তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না: পরীমণি

ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

সাতক্ষীরায় জেলি পুশকৃত ৮২০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস, একজনের জরিমানা

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

১০

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১১

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

১২

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

১৩

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১৪

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১৫

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১৬

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৮

0ne million seeds campaign launched for coastal restoration

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

২০
error: Content is protected !!