বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ মে ২০২৩, ৫:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সামান্য আর্থিক চাপে আছি, ভয় পাবেন না: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বৈশ্বিক কারণে সারা দুনিয়া টালমাটাল। আমরা বর্তমানে সামান্য আর্থিক চাপে আছি।
ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নেই।

বুধবার (২৪ মে) মৌলভীবাজার রেস্ট ইন হোটেলে মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, করোনার আগে যে পর্যায়ে ছিলাম আমরা সেই পর্যায়ে নেই। এজন্যই আপনারা মাঝে মাঝে মনে করেন উন্নয়নের গতি কমে গেছে। আমরা অচিরেই এই গতি অর্জন করতে পারব, হাতের কাজগুলো সম্পন্ন করতে পারব। আরও অনেক কাজ বাকি রয়েছে।

তিনি বলেন, হাওরের জলাভূমিতে সাবধানে কাজ করতে হবে। হাওরে বাঁধ নির্মাণ করলে পানি চলাচল বাধাগ্রস্ত হয়। এতে পানি বাড়িঘরে উঠে যায়। হাওরের পরিবেশ রক্ষার বিষয়ে প্রশাসন নিয়মিত তদারকি করছে। আমাদেরও সচেতনতার অভাব আছে।

মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও মনু নদীর ওপর বিকল্প সেতু নির্মাণের দাবি জানান।

পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০