বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ এপ্রিল ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ইউপি সদস্যের পরিবারের সকলকে অজ্ঞান করে লুট

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউপি সদস্য সফিকুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের খাবারের মাধ্যমে চেতনানাশক খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ডিএমসি ক্লাব সংলগ্ন দেয়া গ্রামে এই ঘটনা ঘটে।

সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, অজ্ঞান পার্টির সদস্যরা অতি কৌশলে বাড়ির প্রাচীর টপকে রান্নাঘরে ঢুকে খাবারে চেতনা নাশক মিশিয়ে দেয়। রাত ১০টার দিকে তিনিসহ পরিবারের সদস্যরা রাতের খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরে অজ্ঞান পার্টির সদস্যরা বাড়ির দ্বিতলা ভবনের নিচ তলার একটি জানালার গ্রিল ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে আলমারিতে রক্ষিত নগদ ৫ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে, চেতনানাশক খেয়ে অজ্ঞান হয়ে পড়া সফিকুল ইসলাম,. তার সহধর্মিনী শাহানারা বেগম ও ছেলে সাহিদুল ইসলাম প্রাথমিকভাবে গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছেন।

সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার এসআই সুদেব পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০