বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ এপ্রিল ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোরের কাগজের মিডিয়া তালিকাভুক্তি বাতিল

ডেস্ক রিপোর্ট: দৈনিক ভোরের কাগজের সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)। পত্রিকাটি অফিস ও ছাপাখানা বন্ধ থাকার পাশাপাশি প্রচারসংখ্যা নিয়ে অসত্য তথ্য দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ রাশেদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে পত্রিকার অফিসে তালা ঝুলতে দেখা যায় এবং ছাপাখানায় পত্রিকা ছাপা হয়নি। প্রেসে থাকা কয়েকটি পত্রিকা দেখে জানতে চাওয়া হলে সংশ্লিষ্টরা জানান, মাত্র ২০০–৩০০ কপি ছাপা হয়। বিল সংক্রান্ত কোনো প্রমাণও দেখাতে পারেননি তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম ‘সংবাদপত্র ও সাময়িকীর মিডিয়া তালিকাভুক্তি ও নিরীক্ষা নীতিমালা ২০২২’-এর সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে ১৯৭৩ সালের ‘ছাপাখানা ও প্রকাশনা আইন’-এর বিধিও লঙ্ঘিত হয়েছে। ফলে নীতিমালার ৮.৩ অনুচ্ছেদ অনুযায়ী পত্রিকাটির তালিকাভুক্তি বাতিল করা হয়।

ফলে দৈনিক ভোরের কাগজ এখন থেকে কোনো সরকারি দপ্তরের বিজ্ঞাপন কিংবা নিউজপ্রিন্ট কোটা পাওয়ার যোগ্য হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

২

একই জায়গায় আটকে থাকতে চাই না

৩

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৪

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৫

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৬

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৮

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৯

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১০

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১১

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১২

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৩

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৪

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৬

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৭

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৮

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৯

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

২০