বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ এপ্রিল ২০২৫, ৩:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জায়েদ খানকে বাংলার সালমান বলছেন কেন নেটিজেনরা?

বিনোদন ডেস্ক: প্রায় ১০ মাস ধরে দেশ ছেড়ে মার্কিন মুলুকে অবস্থান করছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন স্টেজ শো-পারফর্ম থাকায় থাকায় নিজেকে প্রস্তত রাখছেন তিনি; তার শারীরিক গড়নেও দেখা যাচ্ছে যথেষ্ট পরিবর্তন।

ফিট থাকতে নিজের লাইফস্টাইলে অনেকেটাই পরিবর্তন এনেছেন জায়েদ খান। নিয়মিত জিম করছেন, খাবারের তালিকাতেও এসেছে নানা কাটছাঁট।

তবে একটি বিষয় মোটামুটি স্পষ্ট যে, ফিট থাকার জন্য জায়েদ খানের অনুপ্রেরণা বলিউডের নায়ক সালমান খান। এছাড়াও নিজেকে প্রায়ই সালমানের খানের সঙ্গে তুলনা করেন তিনি। নায়ক এও জানান, তার দৈহিক গড়নের মাঝেও সালমান খানকে নাকি দেখতে পান ভক্তরা।

শুধু তাই নয়, সালমান খান জিমে যেভাবে ছবি তোলেন, জিম থেকে একই পোজে পরদিন ছবি দিতে দেখা যায় জায়েদ খানকে! সদ্যই এমনই এক কাণ্ড ঘটিয়েছেন তিনি। যদিও নায়কের ফিটনেস দেখে চমকে গেছেন অনেকেই; পাশাপাশি সালমানের ফটোশুটের সঙ্গে জায়েদ খানের ছবির মিল পাওয়ায় সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের অধিকাংশের দাবি, সালমান খানের সঙ্গে নিজেকে তুলনা করছেন জায়েদ খান। শুধু তাই নয়, সালমান খানের স্টাইলও নাকি অনুকরণ করার চেষ্টা করছেন জায়েদ।

এক নেটিজেনের মন্তব্য, ‘সালমান খান ও আজ একই ছবি আপলোড দিলো, তার মানে দেখে কপি মারলেন?’ আরেকজন লিখেছেন, ‘বাংলার সালমান খানকে দেখতে পেলাম!’ কটাক্ষ ছুঁড়ে অন্য এক নেটিজেনের মন্তব্য করেন, ‘যেন গুলিস্তানের সালমান খান।’

জায়েদ খান ২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’ চলচ্চিত্রের মধ্যদিয়ে ঢালিউডে তার কর্মজীবন শুরু করেন। এছাড়াও তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: প্রতিশোধের আগুন, অন্তর জ্বালা, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, প্রেম করবো তোমার সাথে, দাবাং প্রভৃতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০