বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২১ এপ্রিল ২০২৫, ২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্থানীয় বাজেটে জলবায়ু অভিযোজন, প্রশমন ও যুব দক্ষতা উন্নয়নে বরাদ্দ নিশ্চিতে অ্যাডভোকেসি সভা

ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকারের বাজেটে জলবায়ু অভিযোজন, প্রশমন ও যুব দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট খাতে বরাদ্দ নিশ্চিতকরণের লক্ষ্যে সাতক্ষীরায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।

সিডোর বাস্তবায়নে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. রাহুল দেব রায়, ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান এবং ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হুদা।

সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সিডোর প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ)। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় তরুণদের সম্পৃক্ত করে পরিকল্পিতভাবে স্থানীয় পর্যায়ে অভিযোজন ও প্রশমনমূলক পদক্ষেপ গ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে।

সভায় যুব প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন কর্ণ বিশ্বাস, এসএম বিপ্লব হোসেন ও মাসুদ রানা। তারা বলেন, তরুণরা জলবায়ু সঙ্কটের বাস্তব চিত্র দেখছে কাছ থেকে। স্থানীয় কমিটিতে যুবদের অন্তর্ভুক্ত করলে সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তাগণ বলেন, আগামী অর্থবছরের বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুববান্ধব উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে। যুবদের জন্য টেকনিক্যাল প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং সচেতনতামূলক কার্যক্রমে বরাদ্দ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই মত প্রকাশ করেন, যুবদের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসহ অন্যান্য স্থানীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হলে তারা স্থানীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

সভায় আরও উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের ইনস্পাইরেটর সুপ্তি দাশ চৈতী, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ইয়ুথ ফেলো শাওন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন অ্যাক্টিভিস্টা শ্রেয়া গ্লোরিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!