বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ এপ্রিল ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাণবৈচিত্র্য সংরক্ষণে গ্রামীণ নারীদের বীজ বিনিময়

উপকূলীয় প্রতিনিধি: আন্তর্জাতিক বীজ দিবস উপলক্ষে উপকূলীয় অঞ্চলের স্থানীয় বীজসম্পদ সুরক্ষা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে বীজ বিনিময় করলেন গ্রামীণ নারীরা।

শনিবার (২৬ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগরে রাজা প্রতাপাদিত্যের রাজধানী ধুমঘাটের তেরকাটির চকে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই বীজ বিতরণ করেন তারা।

ধুমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কৃষাণী অল্পনা রাণী মিস্ত্রি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, উপকূলীয় শ্যামনগর অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে হয়। তাই ফসল চাষাবাদও এখানকার কৃষকের নিত্যদিনের সংগ্রাম। প্রাকৃতিক বির্পযয়, জলবায়ু পরিবর্তন ও লবণক্ততার সাথে সংগ্রাম করে ফসল উৎপাদনে কৃষকরা যেমন হিমশিম খাচ্ছে, তেমনি রয়েছে বীজ সংকট। কৃষকের হাতে কোনো বীজ নেই। বীজের জন্য কৃষককে কর্পোরেট কোম্পানিগুলোর দারস্থ হতে হচ্ছে। এতে কৃষক নিজের ইচ্ছা ও পছন্দ অনুযায়ী না পারছে সময় মত বীজ বপন করতে, তার উপর বীজ ক্রয়ে গুনতে হচ্ছে বাড়তি খরচ। কৃষক হয়ে পড়ছে বাজার নির্ভরশীল ও কর্পোরেট কোম্পানিগুলোর হাতের পুতুল। কৃষক স্বাধীন না হলে খাদ্য সার্বভৌমত্ব অর্জন সম্ভব নয়।

সভা বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা বরষা গাইনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার। এসময় উপস্থিত ছিলেন শ্রীফলকাটি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোবিন্দ মন্ডল, শাপলা নারীর উন্নয়ন সংগঠন ও স্বপ্ন-চূড়া যুব সংগঠনের সদস্য ও স্থানীয় জনগোষ্ঠী।

বক্তারা বলেন, বীজ সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, ব্যবহার, বিনিময় এবং বিক্রয় করা কৃষকের অধিকার। সেই অধিকার থেকে কৃষক দিন দিন বঞ্চিত হচ্ছে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার প্রভাব বেশি হওয়ায় কেনা বীজ অনেক সময় ফোটে না, আবার গাছ হয় কিন্তু ফল হয় না। ফলে বার বার বীজ কিনতে হয়, এতে তাদের উপর মরার উপর খাড়ার ঘাঁ প্রতিপন্ন হয়। এজন্য কৃষককে আরও বেশি স্থানীয় জাতের বীজ সংরক্ষণে সচেতন ও তৎপর হতে হবে। তাহলেই উৎপাদনে কৃষকের স্বাধীনতা ফিরবে।

বক্তারা আরো বলেন, বীজ শব্দটি ছোট হলেও পৃথিবীর প্রাণবৈচিত্র্য এই বীজের উপর নির্ভরশীল। উৎপাদনের মূল উপাদান বীজ। কৃষি ফসল উৎপাদন বীজ ব্যতীত কল্পনা করা যায় না। কৃষকের বীজ কৃষকের অধিকার। কৃষক বাড়ি হোক বীজ ব্যাংক, হোক বীজ ভাণ্ডার।

মতবিনিময় শেষে অংশগ্রহণকারীদের মাঝে কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক অল্পনা রানী মিস্ত্রি স্থানীয় জাতের বীজ বিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!