বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ মে ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এই গরমে হয়ে যাক ঘরে বানানো কলার আইসক্রিম

লাইফস্টাইল ডেস্ক: চলমান প্রচণ্ড তাপদাহে বাইরে থেকে বাসায় ঢুকলেই মনে হয় একটু ঠান্ডা কিছু খেতে পারলে শরীরটা জুড়িয়ে যেত। খাবার পর ডেজার্টের কথা মাথায় এলেও আইসক্রিমই ভেসে ওঠে চোখের সামনে। বাড়ির শিশুরাও বারবার আইসক্রিম খেতে চায়। কিন্তু রোজ রোজ বাজারের কেনা আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। এতে প্রচুর পরিমাণে চিনি, কৃত্রিম ফ্লেভার, প্রিজারভেটিভ ও রং থাকে। আজ তাহলে জেনে নিন কীভাবে স্বাস্থ্যকর উপাদান দিয়ে বাসায় বানাবেন মজাদান কলার আইসক্রিম।

উপকরণ
কলা: ২ টি
চিনি: ২ টেবিল চামচ
দুধ: ১ কাপ
হুইপ্ড ক্রিম: ১ কাপ
কাজুবাদাম: ৭-৮ টি
কাঠবাদাম: ৫-৬ টি

প্রস্তুত প্রণালী
দুটি পাকা কলা, ঘন দুধ, বাদাম ও চিনি ব্লেন্ডারে দিয়ে হাই স্পিডে ভালো মতো ব্লেন্ড করে নিন। দুধ শেষে যোগ করলে বাদাম ভালো ব্লেন্ড হবে। এরপর হুইপ্ড ক্রিম বিট করে নিতে হবে। হুইপ্ড ক্রিমটি আপনি বাসায় বানিয়ে নিতে পারেন, আবার দোকান থেকেও কিনতে পাবেন। তবে অবশ্যই বাসায় বানানো ক্রিমটি বেশি স্বাস্থ্যকর হবে।

এবার হুইপ্ড ক্রিমের সঙ্গে ব্লেন্ড করে রাখা কলার মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিন। তারপর ফ্রিজারে রাখার উপযোগী একটি পাত্রে সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে পাত্রের মুখ ভালো করে আটকে নিন। এমন পাত্র ব্যবহার করুন যেটি ঢাকনা লাগালে এয়ারটাইট হবে।

এ সময় চাইলে ওপরে কিছু টপিং যোগ করতে পারেন, যেমন- ফলের ছোট টুকরা, ছোট ছোট করে কাটা বাদাম ইত্যাদি।

এরপর ডিপ ফ্রিজে রেখে দিন। কয়েক ঘণ্টা পর চেক করে দেখুন আইসক্রিম জমাট হয়েছে কিনা। আইসক্রিম জমে গেলে উপভোগ করুন মজাদার কলার আইসক্রিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১০

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১১

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১২

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

১৩

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

১৪

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

১৫

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৬

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

১৭

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

১৯

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

২০
error: Content is protected !!