বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ মে ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জেমসের কনসার্টে ১২৯ মোবাইল চুরি

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশীপ উপলক্ষ্যে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নগর বাউল জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক পড়ে।

মঙ্গলবার (১৩ মে) রাতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। এছাড়াও কনসার্টে কয়েকজন নারীকে শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে।

মোবাইল চুরির ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত কমপক্ষে ১২৯ জন থানায় জিডি করেছেন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চ্যাম্পিয়নশীপের ট্রফি উন্মোচন হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এসময় জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপির ও আয়োজক কমিটির নেতৃত্বন্দ উপস্থিত ছিলেন।

এদিন রাত ৯ টার দিকে জেমস মঞ্চে উঠেন। তার জনপ্রিয় একের পর এক গানের সুরে দর্শকদের মাতোয়ারা করে তোলেন। জেমসের কনসার্টের টানে পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। সেই সুযোগেই প্রায় শতাধিক মোবাইল সেখানে চুরি হয়েছে।

এছাড়াও কয়েকজন নারীকে শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে।

দর্শকদের অভিযোগ, আয়োজক কমিটি যথাযথ দায়িত্ব পালন করেনি। বিশেষ করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের চাপে হিমশিম খেতে হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি।

স্থানীয় সাংবাদিক নাঈম খান রাব্বি বলেন, পেশাগত কাজের জন্য গিয়েছিলাম। কিন্তু জেমসের কনসার্টে আমার মোবাইল ফোন চুরি হয়েছে। এছাড়া আমার ভাগ্নের ফোনও হারিয়েছে। আমার দুইটি ফোনের মূল্য ৫০ হাজার টাকার উপরে।

টাঙ্গাইলের ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক বলেন, পেশাগত দায়িত্ব পালন করার জন্য সাংবাদিক হিসেবে ভিআইপি গেটে দিয়ে প্রবেশ করতে গিয়ে ফিরে এসেছি। সাংবাদিক পরিচয় দেয়ার পরেও টিকেট ছাড়া প্রবেশ করতে দেয়নি। বিষয়টি খুবই দু:দুঃখজনক।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, কনসার্টে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। তবুও মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত মোবাইল হারিয়ে থানায় প্রায় ১২৯ জন জিডি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০