বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২২ মে ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় ‌‌‘জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টায় মোংলা সরকারি কলেজ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), মোংলা সরকারি কলেজ, ওয়াটারকিপার্স বাংলাদেশে ও পশুর রিভার ওয়াটারকিপার যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।

পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে ও প্রভাষক এস এম মাহবুবুর রহমান ও প্রভাষক সাহারা বেগম’র সঞ্চালনায় বিতর্ক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী।

বিশেষ অতিথির বক্তৃতা করেন মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অসিত বসু।

বিচারকরে দায়িত্ব পালন করেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মোঃ আরিফুজ্জামান, প্রভাষক মমতাজ খানম ও প্রভাষক রূপা দাস।

প্রতিযোগিতায় একাদশ মানবিক এবং একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজয়ী হয় একাদশ বিজ্ঞান বিভাগ। সেরা বক্তার স্বীকৃতি পান একাদশ বিজ্ঞান বিভাগের অথৈ মিস্ত্রী।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে পরিবেশ ও জলবায়ু বিষয়ক বই তুলে দেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী ও অতিথিবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

২

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৩

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৪

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

৫

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

৬

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

৭

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

৮

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

৯

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১০

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১১

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১২

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৩

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৪

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

১৫

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৬

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

১৭

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

১৮

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

১৯

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০