বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ মে ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা পরিষদ

ডেস্ক রিপোর্ট: জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে শনিবার (২৪ মে) উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে উপদেষ্টা পরিষদ।

শনিবার (২৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ বিবৃতি দেওয়া হয়।

এতে বলা হয়, আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন, সংস্কার ও বিচার) নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি-দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।

দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এ দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে।

শত বাধার মাঝেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ডের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

২

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

৩

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

৪

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৫

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৬

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৭

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৮

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৯

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

১০

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

১১

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১২

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১৩

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১৪

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৫

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৬

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৭

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৮

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

২০