বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৭ মে ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাকুরী জাতীয়করণের দাবিতে সাতক্ষীরায় নকল নবীশদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: দেশের ৪৯৭টি সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের চাকুরী জাতীয়করণের প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদের আহবানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনের সভাপতি শেখ নাজমুজ্জামান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লাবলু হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদর শাখার সভাপতি মীর মোর্তজা হাসান, সাধারণ সম্পাদক জেসমিন নাহার, সদর সমন্বয়ক মীর মাহমুদুল হাসান লাল্টু প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দেশের রাজস্ব খাতে আমাদের অবদান রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি। কোনো সরকারই আমাদের দাবি পূরণ করেনি। সরকার কি আমাদের কান্না দেখে না। আমরা চাই দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক।

মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১

মানবতার দেয়াল স্থাপন

২

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

৩

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৪

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৫

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৬

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৮

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৯

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১০

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১১

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১২

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১৩

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৪

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৫

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৬

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৭

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৮

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৯

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

২০