
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আয়োজিত অ্যাথলেটিক্স, ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (০২ জুন) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য তৈয়েব হাসান সামছুজ্জামান, মুহা: জিল্লুর রহমান, মো. মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাসসুম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক জাহিদ হাসান প্রমুখ।
মন্তব্য করুন