বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুন ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের ঝুরঝুরিয়া খাল উন্মুক্তের দাবিতে বিক্ষোভ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ঝুরঝুরিয়া খাল উন্মুক্ত করার দাবিতে রহমতপুর, মানপুর ও সোতা গ্রামের শত শত মানুষ বিক্ষোভ করেছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে তারা খাল দখলের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে রাজনৈতিক দলের নেতাকর্মী, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরাও অংশ নেন।

বিক্ষোভকারীদের দাবি, আসন্ন বর্ষা মৌসুমের আগে খালটির নেটপাটা অপসারণ করে পানিপ্রবাহ স্বাভাবিক করতে হবে এবং জনস্বার্থে খালটি উন্মুক্ত করতে হবে।

তারা অভিযোগ করেন, ব্যক্তি স্বার্থে পূর্বপরিকল্পিতভাবে খালটি দখল করে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত করা হচ্ছে, ফলে বড় ধরনের জলাবদ্ধতা ও ফসলের ক্ষতির আশংকা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খালটি সোতা ও রহমতপুর মৌজার ওপর দিয়ে প্রবাহিত। অথচ মানপুর গ্রামের শেখ মোহাম্মাদ আলীর ছেলে শেখ বদরুল আলম মিঠু, শেখ ছবিলার রহমান, যুবদল নেতা শেখ সালাউদ্দীন এবং সৈয়দ আলী সরদারের ছেলে জুলফিকার রহমান সরদারসহ ৯-১০ জন নিজেদের নামে খালের জমি রেকর্ড করে নিয়ে দখল করেছেন। এতে পানিবন্দী হওয়ার শংকায় রয়েছে সোতা, বেনাদোনা, মানপুর ও রহমতপুরসহ আশেপাশের বহু গ্রামের শত শত বিঘা কৃষিজমি। ক্ষতির মুখে রয়েছে ফসলের পাশাপাশি বসতবাড়িও। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে এলাকাবাসী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছে।

বিক্ষোভকারীরা জানান, ইতোমধ্যে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী গ্রামবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। খালটি শ্রেণিভুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় উন্মুক্ত করার জোর দাবি জানানো হয়েছে।

এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুক, সাবেক সদস্য শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান এবং সদস্য সচিব হাফিজুর রহমান হাফি জানান, জনগণের স্বার্থে খাল পুনরুদ্ধার এখন সময়ের দাবি। খাল দখল করে পানি প্রবাহ রোধ করায় শত শত পরিবার ক্ষতির সম্মুখীন হতে পারে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি আদায়ে তারা ভবিষ্যতে মানববন্ধন, মিছিল, মিটিং ও সংবাদ সম্মেলনসহ ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!