বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৯ জুন ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নোবেলকে জাতীয় বেয়াদব বললেন রবি চৌধুরী

বিনোদন ডেস্ক: গায়ক মাইনুল আহসান নোবেল যেন বিতর্কের সমার্থক হয়ে দাঁড়িয়েছেন। সেই সঙ্গে তার নামের পেছনে বেয়াদব তকমাও লেগেছে। এবার এক কদম বাড়িয়ে তাকে ‘জাতীয় বেদয়াদব’ হিসেবে ঘোষণা দিয়েছেন শ্রোতানন্দিত গায়ক রবি চৌধুরী।

রবি চৌধুরী ‘বেয়াদব’ শিরোনামের একটি গান গেয়েছেন। সেই গান তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘এই গানটি- নোবেল গ্রেফতার হয়ে আবার প্রমাণিত হলো, সত্যি সে জাতীয় বেয়াদব।’

এ গায়ক তার স্ট্যাটাসে বর্তমান প্রজন্মের কিছু গায়ক-গায়িকাদের উল্লেখ করে আরও লেখেন, ‘নতুন প্রজন্মের আরও যারা বেয়াদব আছেন, যারা সিনিয়রদের সম্মান করেন না তাদের গায়ে লাগবে এই গান। কিচ্ছু করার নেই। সময় থাকলে শুনে দেখুন। গায়ক গায়িকা না হয়ে সবাই শিল্পী হও।’

রবি চৌধুরীর শেয়ার করা এ গানের শুরুতে তিনি বলেন, ‘আমার এই গান আধুনিক জাতীয় বেয়াদবদের জন্য, যারা শিল্পী নামের কলঙ্ক’।

‘কেউ কি আছেরে ভাই, গুরুর কাছে গান শিখতে চাই/ গান বাজনা শেখার সাথে আদব কায়দাও শেখা চাই’ -এমন কথার গানে তিনি গায়কদের কেমন হওয়া উচিত, এখনকার শিল্পীদের আচার ব্যবহার কেমন তা তুলে ধরেছেন। গানটি রবি চৌধুরী তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।

এদিকে গায়ক মাইনুল আহসান নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীর রেজিস্ট্রি কাবিনামামূলে বিয়ে সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। উভয়ের সম্মতি সাপেক্ষে এ বিয়ে সম্পাদন করে আদালতকে অবগত করার জন্য নির্দেশ দেওয়া হয় কারা কর্তৃপক্ষকে।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার আসামি নোবেল গত ২০ মে হতে জেলহাজতে আটক আছেন। যেহেতু বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদী মামলাটি দায়ের করেছেন, মামলার বাদী ও আসামি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক; সেহেতু জেলহাজতে আসামি ও বাদীর বিয়ের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

২

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

৩

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

৪

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

৫

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

৬

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

৭

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

৮

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

৯

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১০

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

১১

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

১২

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

১৩

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৪

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১৫

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

১৬

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

১৭

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

১৮

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১৯

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

২০