বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২১ জুন ২০২৫, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুখ ফসকে মার্কিন দূত বলে ফেললেন, ইসরায়েল ‘স*ন্ত্রা*স’ ছড়াচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইসরায়েলের চলমান সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক বসে। সেখানে এই দুই দেশের মধ্যে দায় চাপানোর প্রতিযোগিতা যেমন ছিল, তেমনি দেখা গেছে উত্তপ্ত বাক্যবিনিময়ও।
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়ার একটি মন্তব্য। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে ইসরায়েল। ’

এ মন্তব্য করার খুব কম সময়ের মধ্যে তিনি তার বলা বাক্যের পরিবর্তন করেন। পুরো কথাটির সংশোধনিতে তিনি বলেন, মন্তব্যটি তিনি মূলত ইরানকে উদ্দেশ্য করেই কথা বলছিলেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, ইরানের বর্তমান সময়ের আচরণের বিষয়টি নিয়ে কথা বলার সময় ডরোথি শিয়া ভুল করে ফেলেছিলেন। তিনি ইরানকে দোষী বলতে চেয়েছিলেন। বেখেয়ালে ইসরায়েলের নাম তার মুখে চলে আসে। তিনি তার মন্তব্য পরে সংশোধন করেন।

বৈঠকে ভুল শুধরে নেওয়ার পর ডরোথি শিয়া ইরানকে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, ইরান যদি সত্যিই সংঘাত এড়াতে চাইত, তাহলে পারমাণবিক কর্মসূচি সীমিত করার একটি চুক্তিতে সম্মত হতো।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে ইরান ও ইসরায়েল উভয় দেশই তাদের নিজ নিজ মিত্রদের নিয়ে একে অপরকে সংঘাতের জন্য দায়ী করার চেষ্টা করে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইসরায়েল নিরপরাধ মানুষ হত্যা করছে এবং অন্যান্য দেশের ভূখণ্ড লঙ্ঘন করছে। বক্তব্যের সময় ইসরায়েলি হামলায় নিহত ইরানি শিশুদের ছবি তুলে ধরে আবেগঘন পরিবেশ তৈরি করেন তিনি।

জবাবে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরান ভুক্তভোগীর ভান করছে। এটা নিছক নাটক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

১

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

২

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৪

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

৫

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

৬

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

৭

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

৮

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

৯

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১০

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১১

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১২

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৩

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

১৫

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

১৬

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

১৭

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

১৮

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

১৯

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

২০