বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জুন ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারীদের সমাবেশ, ননএমপিও কলেজগুলো এমপিও করার প্রতিশ্রুতি

রিজাউল করিম: সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক-কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) উপজেলার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের হলরুমে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কলারোয়া উপজেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সব সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। এসব প্রতিষ্ঠান পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

হাবিবুল ইসলাম হাবিব এসময় আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কলারোয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ ননএমপিও কলেজগুলো এমপিও করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কলারোয়া উপজেলা শাখার আহবায়ক ও কাজিরহাট কলেজের অধ্যক্ষ এস.এম শহিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, কলারোয়া ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রইছ উদ্দিন, বেগম খালেদা জিয়া কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মো: আবু বক্কর সিদ্দীক, শেখ আমানউল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ এস.এম মাহবুবুর রহমান, চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, সোনার বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আশফাকুর রহমান বিপু, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক হোসেন, খালেদা জিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল করিম, হাজী নাসিরুদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিউর রহমান, হাবিবুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোঃ ওহিদুজ্জামান, হেলাতলা টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ কোভিদ উদ্দিন বিশ্বাস, ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন, কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

২

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

৩

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৪

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৫

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৬

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৭

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৮

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৯

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১০

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১১

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১২

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৩

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৪

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৫

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৬

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৭

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৮

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০