বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ জুলাই ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় কত, জানালেন এনবিআর চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট: ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় কত, জানালেন এনবিআর চেয়ারম্যান

এনবিআর চেয়ারম্যান বলেন, ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা। রাজস্ব আদায় নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বাভাবিকভাবে তাদের কাজ করে যাচ্ছেন। এনবিআরের সব কার্যক্রম সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে।

মো. আব্দুর রহমান খান বলেন, এনবিআরের কর্মচারীরা নিয়ম অনুযায়ী কাজ করলে ভয় বা উদ্বেগের কোনো প্রয়োজন নেই। তবে দায়িত্বের সীমা লঙ্ঘনকারীদের বিষয়ে বিশেষ নজর রাখা হবে।

তিনি আরও জানান, কাস্টমসের ডিউটি পেমেন্ট এখন থেকে অটোমেটেড চালানের (অ্যাডি চালান) মাধ্যমে করা যাবে। এতে পণ্য খালাসের জটিলতা হ্রাস পাবে এবং রাজস্বের টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। এ ব্যবস্থা আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

২

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৩

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৪

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৫

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৬

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৭

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৮

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৯

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১০

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১১

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১২

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৩

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৪

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৫

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৭

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৮

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৯

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

২০