বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুলাই ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৪’র নির্বাচনে অংশ নিতে ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছিল: বুলু

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে আটক করে ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনএম এর সাবেক সভাপতি ও এনসিপির সাতক্ষীরা জেলা সমন্বয়কারী কামরুজ্জামান বুলু।

এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাতক্ষীরায় আগমনের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) সাতক্ষীরা শহরের একটি রেস্টুরেন্টে দলটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এনসিপির সাতক্ষীরা জেলা সমন্বয়কারী কামরুজ্জামান বুলু বলেন, তখন চাপের মুখে পড়ে নির্বাচনে অংশ নিতে হয়েছিল। এজন্য আমাকে খুলনায় যাওয়ার পথে আটক করে ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। বাঁচার জন্য অপশন ছিল এক কোটি টাকা দিতে হবে বা নির্বাচনে অংশ গ্রহণ। উপায় না পেয়ে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়ে ছিলাম। সেসময় নির্বাচন কমিশনে লিখিতভাবেও বিষয়টি জানিয়েছিলাম যে আমি চাপে পড়ে নির্বাচনে অংশ নিয়েছি। মাত্র একদিনের ঘোষণায় আমাকে বিএনএম এর জেলা সভাপতি ঘোষণা করে নির্বাচনে অংশ নিতে বাধ্য করে। এই দলে আমি একাই ছিলাম, আর কেউ ছিল না।

এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনসিপির সাতক্ষীরা জেলা সমন্বয়কারী কামরুজ্জামান বুলু। এসময় উপস্থিত ছিলেন এনসিপির সাতক্ষীরা জেলা যুগ্ম সমন্বয়কারী শেখ আহসান উল্লাহ, সদস্য খাদিজা আক্তার চায়না প্রমুখ।

আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিনে এনসিপি গঠিত হয়েছে। আমরা আগে সংস্কার ও বিচার চাই, পরে নির্বাচন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!