বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জুলাই ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুশরা ও এম আর গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাহকের ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধি: হাজার হাজার গ্রাহকের প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছেন সাতক্ষীরার বুশরা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং এম আর বিজনেস গ্রুপের চেয়ারম্যান ইকবাল কবির পলাশ এবং শেখ শরিফুল ইসলাম।

জানা গেছে, সমবায় অধিদপ্তরের নিবন্ধন না নিয়েই ২০০২ সালে জেলার কালিগঞ্জ উপজেলায় বুশরা সমবায় সমিতির কার্যালয় খুলে লাখে প্রতি মাসে সাড়ে ৩ হাজার টাকা মুনাফা দেওয়ার প্রলোভনে গ্রাহক ও আমানত সংগ্রহ করতে থাকে প্রতিষ্ঠানটি।

পরবর্তীতে জেলা জুড়ে শাখা খুলে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করেছে প্রতিষ্ঠান দুটি।

সমবায় সমিতি আইন ২০২৩ (সংশোধিত) অনুযায়ী, কোনো সমবায় প্রতিষ্ঠান জিপিএস, এফডিআর ও সঞ্চয় হিসাব খুলে গ্রাহকের আমানত সংগ্রহ করতে পারবে না।

অথচ আইনের তোয়াক্কা না করে গ্রামের সহজ সরল দিনমজুর, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীদের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা আমানত গ্রহণ করে তারা।

আমানত গ্রহণের সময় রশিদ ছাড়া গ্রাহককে আর কিছু দেয়নি প্রতিষ্ঠান দুটি।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, নলতার সম্রাট সু’র মালিক রহমত সাড়ে ৬ লক্ষ টাকা, সোনাটিকারীর স্বপন ৮০ লক্ষ টাকা, জাহাঙ্গীর ৬ লক্ষ টাকা, হাকিম ৫ লক্ষ টাকা, কালীগঞ্জের মুজিব ৫০ লক্ষ টাকা, মিজান ২২ লক্ষ টাকা, আমিন ১৭ লক্ষ টাকা, রশিদ ৪ লক্ষ টাকা, চাঁচাই গ্রামের রাশেদুল ৫০ হাজার টাকা, উভাকুড় গ্রামের উদ্ভব চন্দ্র ৪ লক্ষ টাকা এবং ভাড়াসিমলার শহিদুল ভুইফোড় এই সমবায় সমিতিতে ৮ লক্ষ টাকা সঞ্চয় করেছেন।

জেলার হাজারো গ্রাহকের কাছ থেকে এভাবে সংগৃহীত টাকা দিয়ে সাতক্ষীরা ও খুলনা শহরে জায়গা কিনে ফ্লাট এবং প্লটের ব্যবসা এবং পরবর্তীতে এম আর পরিবহন চালু করে শেয়ার বিক্রির প্রলোভনে ফেলে এম আর বিজনেস গ্রুপ নামে মোড়ে মোড়ে অফিস খুলে লাখে ১৫শ টাকা মুনাফার শর্তে আরো আমানত সংগ্রহ করতে থাকে প্রতিষ্ঠান দুটি। গত কয়েক মাস আগে গ্রাহকদের মূল টাকা এবং লভ্যাংশের টাকা দেওয়া বন্ধ করে দিয়ে গা ঢাকা দেয় বুশরা এবং এম আর বিজনেস গ্রুপের চেয়ারম্যান ইকবাল কবির পলাশ এবং শেখ শরিফুল ইসলাম।

এতে আমানতের এবং লভ্যাংশের টাকা না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে গ্রাহকরা। এ ব্যাপারে অনেক গ্রাহক সেনা ক্যাম্পে অভিযোগ করেছেন।

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন জানান, প্রতিষ্ঠানটির অডিট সঠিকভাবে হয়েছে। তবে, প্রতিষ্ঠানের সম্পদ, আমানতের পরিমান, গ্রাহকের হিসাব এবং পরিধি সম্পর্কে কোন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০