বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ আগস্ট ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিলুপ্তির পথে মুন্ডাদের ভাষা, কয়রায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় আলোচনা

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামে ক্ষুদ্র নৃ-তান্তিৃক আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের দেড় হাজারের বেশি মানুষের বসবাস। মুন্ডাদের নিজস্ব ভাষা ‘মুন্ডারি’। কিন্তু এর কোনো লিখিত রূপ নেই, কালের বিবর্তনে হারিয়ে গেছে বর্ণমালা। মুখে প্রচলিত কথ্য ভাষাও আজ বিলুপ্তির পথে।

শনিবার (৯ আগস্ট) কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুন্ডা ও মাহতোদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সুন্দরবন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন সংস্থা (সাউস) এর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভার পূর্বে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

মুন্ডা কমিউনিটির রাজা গ্রীরেন্দ্রনাথ মুন্ডার সভাপতিত্বে ও সাউসের সাধারণ সম্পাদক প্রভাষ মুন্ডার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ভেটেরিনারি সার্জন ডা. শুভ বিশ্বাস, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, সাউসের সভাপতি বলয় কৃঞ্চ মুন্ডা, সাংগঠনিক সম্পাদক অবনিশ মুন্ডা, রবেন মুন্ডা, কবিতা রানী মুন্ডা, সৌমেন মুন্ডা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুন্ডা জনগোষ্ঠীর ভাষা সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ করা জরুরী, যাতে তাদের ভবিষাৎ প্রজন্ম ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

২

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

৩

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

৪

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

৫

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

৭

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৮

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৯

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

১০

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১২

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

১৩

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

১৪

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১৫

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৬

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১৭

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৮

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৯

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

২০