বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ আগস্ট ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি বিশেষ দল ষড়যন্ত্রে নেমেছে: সাবেক এমপি হাবিব

এসএম নাহিদ হাসান: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি বিশেষ দল ষড়যন্ত্রে নেমেছে। বাংলাদেশে আবারও ১/১১’র মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে।

রোববার (১৭ আগস্ট) সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এসময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপিকে টিকিয়ে রাখতে হলে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। এখন থেকেই ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।

খলিষখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ নুর আহম্মদ সভাপতিত্বে ও যুবদল নেতা মেহেদি হাসানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি।

আরও বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হান্নান, কৃষকদল নেতা জাহাঙ্গীর মোল্লা, বিএনপি নেতা মোসলেম উদ্দীন মোল্লা, যুবদল নেতা আওয়াল মোড়ল, সিরাজুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে খলিষখালী ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১

মানবতার দেয়াল স্থাপন

২

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

৩

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৪

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৫

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৬

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৮

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৯

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১০

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১১

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১২

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১৩

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৪

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৫

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৬

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৭

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৮

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৯

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

২০