
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইয়াহিয়া ইকবালকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে তাকে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ইয়াহিয়া ইকবাল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) মোঃ সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক (দিবা) মোঃ মতিউর রহমান, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, মোবাশ্বেরুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, খান মাকসুদুর রহমান, সহকারী শিক্ষক মো. কাবিজুল ইসলাম, কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসান, বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি কামরুজ্জামান রাসেল ও সাধারণ সম্পাদক ফারুক খান ডেভিড, সিএম নাজমুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মো. ইয়াহিয়া ইকবালের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুসহ শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানাইলাল মজুমদার ও সহকারী শিক্ষক নার্গিস আরা।
মন্তব্য করুন