
ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, শেখ হাসিনা বিগত দিনে দেশটাকে ধ্বংস করে দিয়ে ভারতে পালিয়ে গেছে। বড় বড় মেগা প্রকল্পের কাজ করে, সীমাহীন দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে শেখ হাসিনা ও তার পরিবার।
সোমবার দুপুরে সাতক্ষীরার তালার নগরঘাটা আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নকরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহব্বত আলী সরদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম শফি প্রমুখ।
মন্তব্য করুন