বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন যুবদল নেতা

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে জনদুর্ভোগ লাঘবে দুই কিলোমিটার রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার।

সোমবার লতা ইউনিয়নের হাড়িয়া ব্রীজ হতে ধলাই ব্রীজ পর্যন্ত ইটের টুকরো ও বালু দিয়ে বড় বড় খাদ ও গর্ত সমান করে চলাচলের উপযোগী করে দেন তিনি।

এমন উদ্যোগ নেওয়ায় ইমরান সরদারকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

স্থানীয় শিপ্রা সরকার জানান, সড়কের বেহাল অবস্থার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের যাতায়াতে খুব সমস্যা হচ্ছিল।

ঘের ব্যবসায়ী সীমান্ত বলেন, সড়কের অবস্থা এতটাই খারাপ যে মৎস্য পরিবহনে কোন যানবাহন যেতে চায় না। এতে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।

সংস্কার করার ফলে এখন ভোগান্তি অনেকটাই কমে আসবে।

ইমরান সরদার বলেন, এটি উপজেলা সদরে যাতায়াতের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন লতা ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করে, পাশাপাশি এখানকার উৎপাদিত মৎস্য পরিবহন ও বাজারজাত করা হয়ে থাকে। উপজেলা সদরের কালীবাড়ি মন্দির হতে লতারহাট পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের মাঝের দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করার ফলে বর্ষা মৌসুমে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হলেও সংস্কারের কোন উদ্যোগ নেই। এজন্য জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে ব্যক্তিগতভাবে দুই কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৩

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৪

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৫

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

৭

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

৮

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৯

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১০

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১১

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১২

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৫

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

১৬

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

১৭

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

১৮

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৯

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

২০