বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে প্রতিবন্ধী নারীর জমি দখলের অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকার এক শারীরিক প্রতিবন্ধী নারীর জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে জমি দখল, হুমকি-ধমকি ও মানসিক হয়রানির প্রতিকার দাবি করেছেন।

ভুক্তভোগী লিলিমা খাতুন জানান, তিনি বৈধভাবে ক্রয়কৃত জমির মালিক। জমিটির দলিল নম্বর ২৩৫/১২৪, যা ৪৫নং সাগরদাঁড়ি মৌজার ১৫১০নং খতিয়ানের ১১৬১ দাগে অবস্থিত। তিনি নিয়মিত অনলাইনে খাজনা পরিশোধ করে জমির মালিকানা বজায় রেখেছেন। লিলিমার ভাষ্য মতে, ২০২৪ সালের ৩ জুন মৃত ফজর আলী ঢালির ছেলে আকবর আলী ঢালির কাছ থেকে তিনি ০৪২৫ শতক জমি ৭ লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করেন। কিন্তু সম্প্রতি স্থানীয় আকবর শেখসহ কয়েকজন ব্যক্তি ওই জমিতে অনধিকার প্রবেশ করে দোকান নির্মাণ শুরু করেন। শুধু তাই নয়, তারা রাতের আঁধারে দোকান নির্মাণ করে জমির মালিকানা দাবি করছেন এবং তাকে জোরপূর্বক জমি বিক্রির জন্য চাপ দিচ্ছেন।

এ ঘটনায় লিলিমা খাতুন কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি নেহালপুর গ্রামের মৃত ফজলে শেখের ছেলে আকবর শেখ, সাগরদাঁড়ি গ্রামের কাশেম ঢালির ছেলে হানিফ ঢালি, গহোর মোড়লের ছেলে আব্দুল হান্নান মোড়ল এবং আব্দুল হালিম মোড়লের নাম উল্লেখ করেছেন। লিলিমা খাতুন বলেন, আমি একজন প্রতিবন্ধী নারী। আমার পক্ষে আদালতে যাওয়া বা প্রভাবশালী মহলের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা কামনা করছি।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১০

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১১

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১২

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৩

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৪

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৬

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৭

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৮

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৯

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

২০
error: Content is protected !!