বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে ভেজাল দুধ উৎপাদনের দায়ে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে দুধে জেলি, তেল এবং পানি মিশিয়ে ভেজাল দুধ উৎপাদন করে বিক্রির অপরাধে জয়দেব ঘোষ (২৫), শয়ন ঘোষ (২৭) ও সজীব ঘোষ (২৮) কে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শরীফ নেওয়াজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দণ্ড দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের সন্তোষ ঘোষ এর ছেলে জয়দেব ঘোষ (২৫), শয়ন ঘোষ (২৭) এবং রবিন ঘোষ এর ছেলে সজীব ঘোষ (২৮) নিজ এলাকায় দীর্ঘদিন ধরে গরুর দুধে জেলি, তেল এবং পানি মিশিয়ে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক তাদের প্রত্যেককে ১ লাখ করে ৩ লক্ষ টাকা জরিমানা এবং ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ বলেন, মানুষের নিত্য ব্যবহার্য এবং অতি গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্যপণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সচেতন হওয়ার আহ্বান

১০

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১১

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

১৩

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৪

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৫

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

১৬

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৭

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৮

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

১৯

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

২০
error: Content is protected !!