বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৬ অক্টোবর ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরিয়ার কবিরের মুক্তি দাবি ইউরোপের একাধিক সংগঠনের

ডেস্ক রিপোর্ট: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মুক্তি দাবি করেছে ইউরোপীয় একাধিক সংগঠন। সোমবার এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিবৃতি পাঠানো সংগঠনগুলো হলো- সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, বেলজিয়াম; ইউরোপীয় বাংলাদেশ ফোরাম, ইইউ ও গ্রেট ব্রিটেন; ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি; আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক (গ্লোবাল নেটওয়ার্ক) এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (গ্লোবাল প্ল্যাটফর্ম)।

সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক ও ইইউ পার্লামেন্টের প্রাক্তন এমপি পাওলো কাসাকা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭৫ বছর বয়সী শাহরিয়ার কবিরের অবনতিশীল অবস্থার জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি গত এক বছর ধরে মিথ্যা অভিযোগে কারাগারে বন্দি। তিনি কখনও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না; আজীবন সংখ্যালঘু অধিকারের জন্য লড়াই করেছেন। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা নথিভুক্ত করার জন্যও তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরা মনে করি, তার গ্রেপ্তার একজন বিশিষ্ট মানবাধিকার কর্মীকে চুপ করিয়ে দেওয়ার নামান্তর।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি শাহরিয়ার কবিরকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসা সেবা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। তার জীবন এখন গুরুতর ঝুঁকির মধ্যে।

প্রাক্তন মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হেফাজতে মৃত্যু কথা উল্লেখ করো বিবৃতিতে বলা হয়, কারাগারের অভ্যন্তরে আরেকটি মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা শাহরিয়ার কবিরকে অবিলম্বে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০