
আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় ৮৮৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) রাতে দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে তাকে আটক করা হয়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে বন্দরের শিল্প এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির প্রধান গেইট থেকে ৮৮৬ পিস ইয়াবাসহ আটক করা হয় চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল হাওলাদার (২৭) কে।
আটক ইয়াবা ব্যবসায়ী শফিকুল হাওলাদার উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজের বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন