বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৯ অক্টোবর ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে হতাশ বাঁধন

বিনোদন ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রাজপথে নেমে উচ্চকণ্ঠে বলেছিলেন ন্যায়ের কথা। পট পরিবর্তনের পর তিনি ভেবেছিলেন, ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’। কিন্তু এক বছরের মধ্যেই সেই আশায় ধাক্কা খেয়েছেন তিনি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রম নিয়ে নিজের হতাশার কথা খোলামেলা প্রকাশ করেন বাঁধন।

তিনি বলেন, ‘জুলাইয়ে যারা রাজপথে নেমেছিলাম, সবারই আলাদা আলাদা ইস্যু ছিল। আমার স্বপ্ন ছিল সাম্যের বাংলাদেশ, যেখানে অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা মনে করেছিলাম এটা ঐতিহাসিক সুযোগ। কিন্তু হয়তো আমাদের প্রত্যাশা খুব বেশি ছিল। আমরা তো একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে বাস করি। সেখান থেকে খুব দ্রুত ইতিবাচক পরিবর্তন আসাটা সহজ না।’

বাঁধনের মতে, ‘মব কালচার’, নারীর প্রতি বিদ্বেষ, ভাস্কর্য ও স্থাপনা ভাঙার ঘটনা, আইনশৃঙ্খলার অবনতিসহ সব মিলিয়ে পরিস্থিতি হতাশাজনক। তিনি স্পষ্টভাবে বলেন, ‘সরকারের কাজকর্ম আমাকে অত্যন্ত হতাশ করেছে। অনেক সময় বিব্রতও হয়েছি। যে স্বপ্ন দেখেছিলাম, সেটা হয়তো হারিয়ে ফেলেছি।’

দেশে ডানপন্থি রাজনীতির উত্থান ও নারীদের প্রতি বৈষম্য বেড়ে যাওয়ার প্রসঙ্গেও কথা বলেন এই অভিনেত্রী। বাঁধনের ভাষায়, ডানপন্থি বলতে আমি বুঝি যারা একটি বিষয়ে অন্ধবিশ্বাসী ও চরমপন্থি মনোভাব পোষণ করে। আগে এগুলো ছিল না তা নয়, কিন্তু এখন এগুলো স্পষ্টভাবে সামনে চলে এসেছে। নারীদের প্রতি অসম্মান, সাংস্কৃতিক বাধা এসব তো নতুন নয়। আমি এসব একদমই মেনে নিই না। আমি চাই পূর্ণ স্বাধীনতা এবং প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত হোক। সেই আশাতেই আমি আন্দোলনে ছিলাম।

বাঁধনের এই বক্তব্য নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!