বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৩ জুন ২০২৩, ৪:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার পাঠানো আম পৌঁছালো মমতার বাড়িতে

ডেস্ক রিপোর্ট: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক সবসময় ভালো। একে অপরকে প্রায়শই উপহার পাঠিয়ে থাকেন। ‘ছোটবোন’ মমতার জন্য নিয়ম করে প্রতি বছরই আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। শেখ হাসিনার পাঠানো আম এরই মধ্যে পৌঁছে গেছে মমতার কাছে।

সোমবার (১২ জুন) দুপুর ১২টায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটের নোম্যান্সল্যান্ডে আম পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। আমবোঝাই ট্রাকটি বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করা হয়। এরপর হরিদাসপুরে হয়ে উপহারের আম পৌঁছায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে।

মমতা ও শেখ হাসিনার সম্পর্ক যে রাজনীতির ঊর্ধ্বে, তা বোঝাতে খামতি রাখেন না দুই নেত্রী। বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে একে অপরের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন তারা। প্রতি বছর মমতার কাছে আম-ইলিশসহ নানা ধরনের উপহার পাঠান শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বিভিন্ন উৎসব-পার্বণে শাড়ি উপহার পাঠিয়ে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে।

এ বছর মমতার কাছে ৬০০ কেজি সুমিষ্ট আম উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২৪০টি কার্টনে মোট ১ হাজার ২০০ কেজি আম পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এর অর্ধেকটা গেছে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে। বাকি আমগুলো কলকাতার বিভিন্ন বিশিষ্টজন এবং উপ-দূতাবাসের কূটনীতিক, কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া হয়েছে।

শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এভাবে উপহার দেওয়া-নেওয়া দু’দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!