বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ অক্টোবর ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমরা ক্ষমতায় গেলে গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষকরা আন্দোলন করছেন৷ আমরা নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে।

আগামী নির্বাচনে বিএনপিতে ভোট চেয়ে সঙ্গে থাকার অনুরোধও জানান তিনি।

তিনি বলেন, সার সংকট আর কৃষকদের দাবি মেনে না নিলে ডিসি অফিস ঘেরাও করবেন। আমলাতন্ত্র চলবে না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়েনের দানারহাট ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

রাজনৈতিক দলগুলোর আন্দোলন সম্পর্কে তিনি বলেন, পিআর বাদ দিয়ে আসেন, নির্বাচন করে দেশটা গড়ি৷ জনগণ নির্বাচন চায়, ভোট দিতে চায়, জনপ্রতিনিধি চায়। পার্লামেন্টে গিয়ে পিআর নিয়ে তর্ক বিতর্ক হবে।

বিএনপির মহাসচিব আরও বলেন, হাসিনা গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। আওয়ামী লীগের আমলে তিনটি নির্বাচন হয়েছে৷ ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। আমরা ১৫ বছর ধরে একটা জিনিসের জন্য লড়াই করেছি- সেটি হলো ভোটাধিকার। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা সবাই মেনে নিয়েছি৷ গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগ পাবে৷

এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির অভিযোগে এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, প্রথম ভাগ্যবান খাইরুল ইসলাম

জোরপূর্বক পুশইন, দ্রুততম সময়ে নিজ দেশে ফিরতে চান সাহিদা

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

১০

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

১১

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

১২

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১৩

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১৪

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১৫

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৬

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৭

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৮

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৯

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

২০
error: Content is protected !!