বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ অক্টোবর ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় খুবির দ্বিতীয় ক্যাম্পাসে নির্মাণাধীন ভাস্কর্য ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে নির্মাণাধীন ভাস্কর্য ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দিয়েছে তৌহিদী জনতা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সরকারকে এই আল্টিমেটাম দেন তারা।

এসময় নির্মাণাধীন ভাস্কর্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে ঈমান বিধ্বংসী আঘাত এনেছে উল্লেখ করে বক্তারা বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে ভাস্কর্যের রাজনীতি শেষ হয়ে গেছে। এদেশে আর কোন দিন ভাস্কর্যের রাজনীতির ঠাই হবে না। ৭২ ঘণ্টার মধ্যে নির্মাণাধীন ভাস্কর্য অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী করা হবে। তখন এর দায় দায়িত্ব সরকার নিতে হবে।

পাইকগাছা-কয়রা তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আজিজ। বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুর রব, মুফতি ওয়াইস কুরনী, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা শামসুদ্দিন, মাওলানা রইসুল ইসলাম, মাওলানা সাঈদুর রহমান, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ, আতাউল গণি, ইলিয়াস আমিন, ফরহাদ হুসাইন প্রমুখ।

প্রসঙ্গত, পাইকগাছাস্থ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ করছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০