বাংলাদেশ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ নভেম্বর ২০২৫, ২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশজুড়ে স-ন্ত্রা-স-নৈ-রা-জ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ

রিজাউল করিম : সারাদেশ জুড়ে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২ টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ স ম আলাউদ্দীন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন, শাহ মোহাম্মদ কামরুজ্জামান কামু, সাবেক কাউন্সিলর যুবদল নেতা শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে চায়। এজন্য তারা গুপ্ত হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীলতার করার চেষ্টা চালাচ্ছে। বিএনপি সাধারণ জনগণকে সাথে নিয়ে সকল অপচেষ্টা প্রতিহত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে: নাহিদ

১

স্কুলে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

২

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

৩

পাঠকের চিঠি || দেবহাটার গোপাখালী রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি রক্ষার দাবি

৪

৬৩ জেলায় সারের ডিলারশিপের ৮৫ শতাংশই রাজনৈতিক বিবেচনায়

৫

পাঠকের চিঠি || ‎শ্যামনগরের ৫ ইউনিয়নে সড়কের বেহাল দশা

৬

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের নবীনবরণ

৭

সরকারি কলেজে সাতক্ষীরা কমিউনিটির উদ্যোগে ডাস্টবিন স্থাপন

৮

তালা মহিলা কলেজে হাবিবকে সংবর্ধনা

৯

বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী?

১০

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

১১

শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন: দোহা সভাপতি, ইব্রাহিম সম্পাদক

১২

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৩

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

১৪

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

১৫

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

১৬

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

১৭

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

১৮

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

১৯

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

২০