বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ জুন ২০২৩, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসামে বন্যা, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: কয়েকদিনের টানা বৃষ্টিতে ভারতের আসাম রাজ্যে বন্যা দেখা দিয়েছে। অবিরাম বৃষ্টির কারণে প্রতিদিন রাজ্যের ১১টি বিভাগে নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৪ হাজারের বেশি মানুষ।

ব্রহ্মপুত্র নদসহ প্রায় সব নদীর পানি বেড়েছে। তবে নদীর পানি এখনো কোথাও বিপদসীমা অতিক্রম করেনি। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) বন্যা সংক্রান্ত সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

বন্যায় যে ৩৪ হাজার জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৪ হাজার ৬৭৫ জন হলেন নারী। আর শিশু রয়েছে ৩ হাজার ৭৮৭ জন।

এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত হয়েছে বিশ্বনাথ, দারাং, ধিমাজি, দিব্রুগড়, লক্ষীপুর, তামুলপুর এবং উদালগুড়ি।

এরমধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে লক্ষীপুরের বাসিন্দাদের ওপর। এখানে বন্যার কবলে পড়েছেন ২৩ হাজার ৫১৬ জন মানুষ। দিব্রুগড়ে ৩ হাজার ৮৫৭, বিশ্বনাথে ২ হাজার ২৩১ জন এবং ধিমাজিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন। তাদের সহায়তায় বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় সবমিলিয়ে ৭৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ২০৯ দশমিক ৬১ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

বন্যার পানির স্রোতে চারটি বাঁধ ভেঙে গেছে। অতিবৃষ্টিতে দিমা হাসাও এবং কামরূপ বিভাগের কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১০

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১১

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১২

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৩

মানব পাচার প্রতিরোধে সভা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৬

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৭

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৮

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৯

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

২০