বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ নভেম্বর ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুধহাটায় জামায়াতের প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের বুধহাটা ইউনিয়নে গণসংযোগ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে আশাশুনি উপজেলার বেউলা গাজীর মাঠে জামায়াত আয়োজিত মহিলা সমাবেশে অংশ নেন তিনি।

ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাও. আনওয়ারুল হক, সহ সেক্রেটারি ডাক্তার রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাও. রুহুল কুদ্দুস, উপজেলা মহিলা সভানেত্রী শরিফা মনির প্রমুখ।

পরে বুধহাটা করিম সুপার মার্কেট থেকে শত শত মোটর সাইকেল নিয়ে গণসংযোগে বের হন তিনি। এই মোটর শোভাযাত্রাটি গাজীর মাঠ, নৈকাটি, চিলেডাঙ্গা, শ্বেতপুর, উত্তর চাপড়া, মধ্যম চাপড়া গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিকাল ৪টায় চাপড়া বাস স্ট্যান্ড ও সন্ধ্যা ৬টায় বুধহাটা করিম সুপার মার্কেটে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাও. আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাও. নুরুল আবছার মুরতাজা, সেক্রেটারি মাও. আনওয়ারুল হক, সহ সেক্রেটারি ডাক্তার রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাও. রুহুল কুদ্দুস, বাইতুলমাল সেক্রেটারি মাও. শহিদুল ইসলাম, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, হাফেজ বিল্লাল হোসেন, ইউপি সদস্য শীষ মোহাম্মাদ জেরী, প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০