বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১ ডিসেম্বর ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

বেনাপোল প্রতিনিধি: যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি’র বিরুদ্ধে সভা-সমাবেশ ও অবরোধ কর্মসূচি আয়োজনের অভিযোগে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যশোর জেলা বিএনপি।

সোমবার (১ ডিসেম্বর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, দলীয় নির্দেশনা অমান্য করে গত শনিবার (২৯ নভেম্বর) শার্শায় সভাপতি ও সম্পাদকের অনুসারীরা মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। স্থানীয়ভাবে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

নোটিশে বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতার কারণে দলের সব কর্মসূচি স্থগিত থাকা অবস্থায় এ ধরনের ‘বিবেকবর্জিত কর্মসূচি’ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এছাড়া সংগঠনের দায়িত্বশীল পদে থাকা নেতাদের এমন কর্মকাণ্ড দলের ক্ষতির কারণ বলে উল্লেখ করা হয়।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এ নোটিশে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার বিষয়ে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০