বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনে অংশ নেবে না কৃষক শ্রমিক জনতা লীগ

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম। এটি একটি গণতান্ত্রিক নির্বাচনমুখী দল এবং সব সময় অবাধ, নিরপেক্ষ নির্বাচনে অংশ নিতে আগ্রহী। কিন্তু যেখানে সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন খুবই প্রয়োজন, সেখানে এখনো অনেককে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে। এমতাবস্থায় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করা যায় না। সাধারণ মানুষের মধ্যে তেমন উৎসাহ ও উদ্দীপনাও দেখা যাচ্ছে না। তাই তথাকথিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করছে না।’

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘গত তিন-তিনবার জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে না হয়ে পাতানো রূপ নেওয়ায় দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ২৪ এর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত সরকারের পতন ঘটায়। সমগ্র দেশবাসীর প্রত্যাশা একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু অন্তর্বর্তী সরকার সার্বিকভাবে সবাইকে নিয়ে একটি নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি করতে পারেনি বরং বিগত সরকারের আমলে যা হয়েছে তার চাইতে খারাপভাবে দেশ চলছে। মানুষের জানমাল সম্পদের কোনো নিরাপত্তা নেই- আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বরং নির্বাচনের সময় সরকারিভাবে অস্ত্রের অনুমোদন দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করা হচ্ছে। তাই গত ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশেষ বর্ধিত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচন থেকে দূরে বা বাইরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০