বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জানুয়ারি ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরীমনির কাছ থেকে মুক্তি চান আসিফ, প্রশ্ন জেমস-শাকিবের কাছেও

বিনোদন ডেস্ক: স্পষ্টভাষী মন্তব্য ও সোজাসাপ্টা প্রকাশের জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছেন জনপ্রিয় গায়ক ও সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের ভাবনা কখনো লুকান না এই গায়ক, আর সেই কারণে মাঝে মাঝে প্রশংসার পাশাপাশি সমালোচনারও মুখোমুখি হতে হয় তাকে।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হন আসিফ। সেখানে উপস্থাপক দেশের কয়েকজন তারকার নাম উল্লেখ করে জানতে চান, সামনে থাকলে তাদের কী প্রশ্ন করতে চান আসিফ।

এই প্রসঙ্গে আসিফ বলেন, অভিনেত্রী পরীমনিকে নিয়ে তার প্রশ্নটি সরাসরি। আসিফ বলেন, ‘পরীমনিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালী। তাকে আমি প্রশ্ন করতে চাই, ‘তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটা আমাকে বলো।’

তিনি আরও যোগ করেন, ‘পরীমনি সবসময় হাসিখুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়। এটা তার একটি দারুণ দিক।’

শাকিব খানকেও নিয়ে আসিফের প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ‘আপনি যখন ডায়লগ দেন, তখন একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, কিছুটা মেয়েলি শোনায়। যেখানে কিংবদন্তি কণ্ঠশিল্পীরা গান দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি কাজ করছেন, সেই টোন কি ঠিক চলছে? আপনি এটি কীভাবে উপভোগ করছেন?’

এছাড়া আসিফ মনে করিয়ে দেন, প্লেব্যাক শিল্পীদের জন্য নিজস্ব ব্যাকরণ আছে। সেটার দিকে খেয়াল রাখা জরুরি।

দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমসকেও প্রশ্ন করতে চান আসিফ। তিনি বলেন, ‘আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন বা সামাজিক সংকটে আপনাকে সক্রিয়ভাবে দেখা যায় না। ফেসবুক আছে, নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না। এর কারণ কি আমি জানতে চাইব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০