বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জানুয়ারি ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুধহাটা ও শোভনালী ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১০ দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনির বুধহাটা ও শোভনালী ইউনিয়নে গণসংযোগ করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে তিনি শোভনালী ইউনিয়নের পূর্ব কামালকাটি বাসন্তী মন্দির, শোভনালী ঘোষপাড়া মন্দির ও জদ্দা তরুণ সংঘ আয়োজিত বাণী অর্চনা অনুষ্ঠানে অংশ নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়া বিকালে তিনি বুধহাটা বাজারে গণসংযোগ ও পথ সভা করেন।

এসময় তার সাথে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, শোভনালী ইউপি চেয়ারম্যান মাও. আবু বক্কার সিদ্দিক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. নুরুল আবসার মুর্তাজা, সহ-সেক্রেটারি মাও. আঃ বারী, ছাত্র শিবিরের জেলা প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. শহিদুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন আমীর মাও. আঃ ওয়াদুদ, উপজেলা ছাত্র শিবির সভাপতি ইয়াসিনুর রহমান ও মোখলেসুর রহমান, শোভনালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দেছের আলী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলাম, প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় রবিউল বাশার বলেন, দেশ গঠনে সোনার মানুষ প্রয়োজন, পূর্বে সোনার মানুষ না থাকায় দেশ গঠন সম্ভব হয়নি। জাতির অবস্থা পরিবর্তন, দেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে চাইলে সৎ নেতৃত্ব দরকার। আমরা দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০