বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গায়ের শক্তি, কালো টাকা, ইঞ্জিনিয়ারিং- কোনো কিছুই এবার কাজে আসবে না।: মুহাদ্দিস খালেক

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে। আপনারা সাক্ষী সাড়ে ১৫ বছর সাতক্ষীরার মানুষের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা একদিনের জন্য আপনাদের ছেড়ে কোথাও যাইনি। এই মাটি কামড় দিয়েই আমরা ছিলাম। আল্লাহ আমাদেরকে রেখেছিলেন। দফায় দফায় জেলে গিয়েছি ঘরবাড়ি ছাড়া হয়েছি। অফিসে ঢুকতে পারিনি। তবে বাংলাদেশে ছিলাম। কথা দিচ্ছি বাংলাদেশ ছেড়ে কোথাও যাবো না ইনশাল্লাহ। আছি থাকবো আপনাদের সুখেও থাকবো। ইনশাল্লাহ দুঃখেও থাকবো। ১২ তারিখে আপনাদের সমর্থন নিয়ে বিপুল ভোটে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাল্লাহ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তুফান কোম্পানির মোড়ে সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ড জামায়াত আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি যারা আমাদের মতো মুজলুম ছিলো, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না। এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদের ঘরে ঘরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। আমার ভোট আমি দেব তোমারটাও আমি দেব এ দিন আর নেই। গায়ের শক্তি, কালো টাকা, ইঞ্জিনিয়ারিং, কোনো কিছুই এবার কাজে আসবে না।

সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও সেক্রেটারি জয়নাল আবেদিনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জাতীয় পার্টির সাবেক এমপি সালাউাদ্দীন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সেক্রেটারি খোরশেদ আলম, সহকারী সেক্রেটারি অ্যাড. আবু তালেক, এনসিপির জেলা আহবায়ক কামরুজ্জামান বুলুসহ ১১ দলীয় জোটের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০