বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় ধুলিহর-ব্রহ্মরাজপুর বালিকা বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালন

oplus_0

ডেস্ক রিপোর্ট: ​সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে শোক, শ্রদ্ধা আর আগামীর শপথের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস।

দিবসের শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণে বেজে ওঠে সেই চিরচেনা সুর— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বিদ্যালয়টিতে ​জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শিক্ষক ও শিক্ষার্থীদের পোশাকে ছিল শোকের কালো ব্যাজ। এরপর খালি পদযাত্রায় একে একে সবাই সমবেত হন শহীদ মিনারের পাদদেশে। স্কুলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

​আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, একুশ মানে মাথা নত না করা। আমাদের মেয়েরা যেন কেবল পাঠ্যবইয়ে নয়, বরং হৃদয়ের গহীনে একুশের চেতনাকে লালন করে। এই ভাষা দিবসের মহাত্ম্য তখনই সার্থক হবে, যখন আমরা প্রতিটি ক্ষেত্রে শুদ্ধ বাংলার চর্চা বজায় রাখতে পারব।

​সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মহান একুশের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল। স্মৃতিচারণ ও আলোচনা অংশ নেন সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, গীতা রানী সাহা, খালেদা খাতুন, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, আজহারুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, কনক কুমার ঘোষ, হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ প্রমুখ।

​অনুষ্ঠানের শেষ ভাগে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০