বেনাপোল প্রতিনিধি : ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৪ শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ।
রবিবার (২২ মার্চ) বিকালে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতের চেন্নাইয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ৪ শিশুসহ ৩৩ নারী-পুরুষকে হস্তান্তর করা হয়েছে। তারা বিভিন্ন সময় দালালের খপ্পরে পড়ে কাজের সন্ধানে ভারতে যায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখানে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে তারা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সৈয়দ মোর্তজা আলী জানান, ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বেনাপোল বন্দর থানায় তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন