বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৪ এপ্রিল ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১০৯০টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ও অনুদানবিহীন মাদ্রাসাগুলো এমপিও’র দাবিতে স্মারকলিপি

দেবহাটা প্রতিনিধি: স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিও করার দাবিতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের কাছে স্মারকলিপি পেশ করেছেন দেবহাটা উপজেলার শিক্ষকরা। গত সোমবার রাতে এই স্মারকলিপি পেশ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুলিয়া এলাহি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান মাওলানা আনোয়ারুল ইসলাম, কোমরপুর আমিনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান আবু বক্কর সিদ্দিকী, চিনাডাঙ্গা আঃ হাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান সুলাইমান হোসেন, নাজিরেরঘের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান সামিউল্লাহ, উত্তর পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান নুরুল ইসলাম, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, মীর খায়রুল আলম প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তা বাস্তবায়ন হয়নি। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে সরকারিভাবে পাঠ্যপুস্তক বিতরণ ও উপবৃত্তি চালু রয়েছে। প্রাথমিক বিদ্যালয়সমূহ অন্তর্ভুক্ত হলেও দীর্ঘদিন যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসমূহ অবহেলিত অবস্থায় রয়েছে। ফলে হাজার হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন এবং শিক্ষার্থীরা ও আধুনিক ও ধর্মীয় শিক্ষা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এসব শিক্ষকদের নেই বেতন-ভাতা, নেই চাকরির নিরাপত্তা, নেই অন্যান্য আর্থিক সুবিধা। ইতোপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা প্রদান করা হলেও আজও তা বাস্তবায়ন করা হয়নি। তাই দ্রুততম সময়ে যাচাই বাছাইকৃত ১০৯০টি মাদ্রাসা জাতীয়করণের গেজেট প্রকাশ করতে হবে।

এছাড়া অনুদানবিহীন প্রতিষ্ঠানগুলো এমপিওসহ সকল সুযোগ সুবিধার আওতায় আনার দাবি জানানো হয় স্মারকলিপিতে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

১০

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

১১

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১২

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

১৩

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১৪

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১৫

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১৬

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১৭

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৮

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৯

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

২০
error: Content is protected !!